০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন নেইমার

সম্প্রতি জোর গুঞ্জন শোনা গিয়েছিল যে নেঈমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াটা এখন সময়ের অপেক্ষা। কিন্তু ব্রাজিলীয় মহাতারকা নিজে এই খবরকে ‘জল্পনা’ বলে উড়িয়ে দিচ্ছেন।

নেইমার এখন খেলছেন ফরাসি লিগ ওয়ানে পিএসজিতে। তার রিয়ালে যাওয়ার সম্ভাবনা কত দূর সত্যি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘দেখেছি আমাকে নিয়ে সব সময় জল্পনা চলতে থাকে। বিশেষ করে আমি বর্তমান ক্লাব ছেড়ে অন্য কোথাও যাচ্ছি কি না, তা নিয়ে।’’

নেইমার এই সাক্ষাৎকার দিয়েছেন এক ফরাসি টিভি চ্যানেলকে। সেখানে আরও বলেছেন, ‘‘আমার রিয়ালে যাওয়া নিয়ে এখনও সুনিশ্চিত কিছুই হয়নি। যখন সুনিশ্চিত কিছু হবে এবং অন্য আর কোথাও কোনও সমস্যা থাকবে না, তখন আমি নিজেই সব পরিষ্কার করে সবাইকে জানাব।’’

সম্প্রতি এক প্রতিবেদনে লেখা হয়েছে, নেমার নাকি পিএসজিতে দায়বদ্ধতা দেখাচ্ছেন না। এমনও শোনা যাচ্ছে যে, নববর্ষের পার্টিতে তিনি নিষিদ্ধ মাদক নেন। যা নিয়ে নেমারের প্রতিক্রিয়া, ‘‘আমার নামে কোথায় কী কথা হচ্ছে তার সব খবরই রাখি। ভাল আর খারাপ দু’রকমই।’’

তিনি আরও বলেন, ‘‘কিছুদুন ধরে আমাকে নিয়ে অনেক কথাই বলা হচ্ছে। এমনকি ড্রাগ নিয়েছি তাও। মনে রাখবেন, আমি একজন খেলোয়াড়। কখনও কখনও একটু-আধটু মজা করতেই পারি, কিন্তু নির্বোধের মতো কাজ করব না।’’

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন নেইমার

প্রকাশিত : ০৯:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯