০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ধোনি-কোহলিদের ‘নাশকতাকারী’ বলে পুলিশের রসিকতা

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট-ওয়ানডে সিরিজ জেতার পর নিউজিল্যান্ডের মাটিতেও রীতিমতো উড়ছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নেয়ার আভাস দিয়ে রেখেছে ভারত।

নেপিয়ারে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জেতার পর মাউন্ট মাউনগানুইতেও ৯০ রানের সহজ জয় পেয়েছে ভারত। দুই ম্যাচের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড।

নিজেদের ঘরের মাঠে ভারতীয়দের কাছে এভাবে নাকানিভুবানি খাওয়াকে নিয়ে রসিকতা করছে নিউজিল্যান্ডের ইস্টার্ন সেন্ট্রাল ডিস্ট্রিকট পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে ভারতীয় দলকে ‘নাশকতাকারী’ হিসেবে আখ্যা করে তাদের থেকে সাবধান থাকার কথা বলেছে ইস্টার্ন সেন্ট্রাল ডিস্ট্রিকট পুলিশ।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

ধোনি-কোহলিদের ‘নাশকতাকারী’ বলে পুলিশের রসিকতা

প্রকাশিত : ০৩:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯