০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

‘নেইমার ফিরবে বার্সায়, বিশ্বাসই করি না’

অনেকদিন ধরেই গুঞ্জন চলছে পিএসজির ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার বার্সেলোনাতে ফিরতে পারেন। বার্সেলোনাও নাকি তাকে পেতে চাইছে। কদিন আগে নেইমার বলেছেন, এসবই গুজব। কোনো সিদ্ধান্ত নিলে তিনি নিজেই সবাইকে জানাবেন। এদিকে বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা তো এসব গুঞ্জনে কানই দিতে রাজি নন! তিনি বিশ্বাস করেন না যে নেইমার বার্সায় ফিরবে।

আলবা বলেছেন, ‘আমরা এগুলো নিয়ে আলোচনা করি না। ক্লাবের বাইরের মানুষ এসব কথা বলছে। কিন্তু আমি এটাকে সত্য মনে করি না। নেইমার অসাধারণ একজন খেলোয়াড়, বিশ্বের অন্যতম সেরা। কিন্তু সেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর আমি তার ফিরতে চাওয়ার খুব বেশি যুক্তি দেখি না। আমি এটা বিশ্বাস করি না।’

২০১৭ সালের অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকেই তার পিএসজি ছাড়র গুঞ্জন শুরু হয়। স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যম অনেকদিন ধরেই বলছে, বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ নাকি নেইমারকে পেতে চায়। সম্প্রতি আবার শোনা যাচ্ছে বার্সেলোনাই ফিরিয়ে আনবে তাদের হারিয়ে ফেলা ২৬ বছর বয়সী এই রাজপুত্রকে।

প্যারিসে যাওয়ার আগে বার্সেলোনার হয়ে ১৮৬ ম্যাচে ১০৫টি গোল করেন নেইমার। কিন্তু আবারও ব্রাজিল অধিনায়ক বার্সায় ফিরবেন বলে বিশ্বাসই করতে চান না আলবা, ‘শেষ পর্যন্ত সবাই নিজ নিজ সিদ্ধান্ত নেয়। আর আপনাকে তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু সত্যি বলতে, আমি বাস্তবিক অর্থেই এটা বিশ্বাস করি না।’

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

‘নেইমার ফিরবে বার্সায়, বিশ্বাসই করি না’

প্রকাশিত : ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯