০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

এভিন লুইসের সেঞ্চুরিতে রানের পাহাড়ে কুমিল্লা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার (২৮ জানুয়ারি) প্রথম ম্যাচে বেলা ১টা ৩০ মিনিটে মাঠের লড়াইয়ে মুখোমুখি হয় ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইটান্স।

টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এটি এবারের বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রহ। কুমিল্লাকে এই রানের পাহাড়ে তুলে দেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার এভিন লুইস। কুমিল্লার ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন তিনি। এটি এবারের বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি।

কুমিল্লার পক্ষে মূলত একাই খেলেন লুইস। তিনি ৪৯ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১০টি ছক্কার মার। দলের পক্ষে তামিম ইকবাল করেন ২৯ বলে ২৫ রান। ইমরুল কায়েস ২১ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন। শামসুর রহমান ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।

খুলনার পক্ষে শরিফুল ইসলাম ১টি ও মাহমুদউল্লাহ রিয়াদ ও কার্লোস ব্র্যাথওয়েট ২টি করে উইকেট নেন।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

এভিন লুইসের সেঞ্চুরিতে রানের পাহাড়ে কুমিল্লা

প্রকাশিত : ০৩:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯