১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিয়ের আসর ছেড়ে ফুটবল খেলতে গেলেন বর!

এমন গল্প রোজ রোজ তৈরি হয় না। শতাব্দীতে একটা দুটোই হয়। আর যা চিরকালীন উদাহরণ হয়েই থেকে যায়।

ভারতের কেরলের ফুটবলার রিডবানের গল্পটাকে এখনই মহাকাব্যিক বলা যায় না। তবে নিঃসন্দেহে এটা একটা বিরল ঘটনাই বটে। বিয়ে করতে এসে কি না হবু বউকে অপেক্ষা করিয়ে ফুটবল খেলতে গেল পাত্র। হ্যাঁ, এটাই ঘটেছে।

লাল হলুদের গোল মেশিন, ডার্বি জয়ের নায়ক জবি জাস্টিন এই ঘটনা জানলে হয়ত খুশিই হবেন। তিনি যে রাজ্যের, সেই কেরলে এখনও ফুটবলের জন্য বিয়ে আটকে রাখতে পারেন ফুটবলার!

আগে থেকে জানতেন না। বিয়ের দিনই হুট করে খেলার ডাক আসে। মল্লপুরমের হয়ে খেলতে হবে। এই প্রস্তাব পেয়ে খেলা পাগল ছেলেটা পড়ে যায় মহা সমস্যায়। বিয়ে না ফুটবল? অবশেষ দুটোই হল, আগে আর পরে। অবশ্যই আগে ফুটবল তার পরে বিয়ে। ফুটবল ম্যাচের আগে হবু বউকে রিডবান শুধু বলে যান, আমি ৫ মিনিটে আসছি। তারপর আর কী, গোটাটাই একটা রোমাঞ্চ হয়ে থাকল। ম্যাচ জিতে এসে বিয়ে করলেন কেরলের ফুটবলার।

প্রসঙ্গত, এই খবর প্রকাশিত হওয়ার পরই তা নজরে আসে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌরের। তিনি রিডবানের সঙ্গে দেখা করতে চেয়ে টুইটও করেছেন।

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিয়ের আসর ছেড়ে ফুটবল খেলতে গেলেন বর!

প্রকাশিত : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯