০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন পুরান

বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন সিলেট সিক্সার্সের ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার রাজশাহী কিংসের বিপক্ষে ২১ বলে ফিফটি করেন এই ক্যারিবীয় তারকা।

সিলেটের টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে, হারলেই বেজে যাবে বিদায়ঘণ্টা। এমনই এক সমীকরণে তিনি ৩১ বলে ছয়টি চার ও সমান ছক্কায় অপরাজিত ৭৬ রান করেন। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে সাব্বির রহমানের ৯৪ রানে জুটি গড়েন তিনি।

এর আগে বিপিএলের চলতি আসরে ২০ বলে ফিফটি করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শ্রীলংকান অলরাউন্ডার থিসেরা পেরেরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ বলে ফিফটির রেকর্ড আছে ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন পুরান

প্রকাশিত : ০৯:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯