০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

টসে হেরে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স

চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকায় শেষ পর্বের দ্বিতিয় ম্যাচে শুক্রবার মুখোমুখি চিটাগং ভাইকিংস এবং সিলেট সিক্সার্স। চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম টস জিতে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক অলক কাপালিকে।

১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে রয়েছে চিটাগং ভাইকিংস। সমান সংখ্যক ম্যাচে ১১ ম্যাচে ৮ পয়েন্ট পেলেও লড়াইয়ে টিকে নেই সিলেট। সে কারণে, এই ম্যাচে অনেকটাই নির্ভার হয়ে খেলতে নামতে পারবে সিলেট সিক্সার্সের ক্রিকেটাররা।

অন্যদিকে, চিটাগং ভাইকিংসের প্লে-অফে গিয়ে তারা কি কোয়ালিফায়ার খেলবে নাকি ইলিমিনেটর খেলবে- সেটাই নির্ধারণ করবে হয়তো এই ম্যাচ। যার ফলে, সিলেটকে হারাতে পারলে শীর্ষ দুই দলের একটি হয়ে প্লে-অফে ওঠার সম্ভাবনা রয়েছে চিটাগং ভাইকিংস’র।

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টসে হেরে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স

প্রকাশিত : ০৮:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯