০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার

প্রথম দুই ম্যাচে সিরিজ নিশ্চিত হওয়ার পর তৃতীয় টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচ সিরিজে সফরকারী পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় দক্ষিণ আফ্রিকা। অপরদিকে, জয় দিয়ে সফর শেষ করতে মুখিয়ে আছে পাকিস্তান। এমন লক্ষ্য নিয়ে বুধবার রাতে সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দু’দল।

চলতি সফরে পাকিস্তানকে তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও সিরিজ নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের।

এখন শেষ ম্যাচ জিতে মিশন শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড মিলার। তিনি বলেন, ‘টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়ের্টি সিরিজেও আমরা ভালো পারফর্ম করেছি। দারুণভাবে দুটি ম্যাচ জিতেছি আমরা। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমাদের সামনে নতুন লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়শ করা।’

অপরদিকে জয় দিয়ে সফর শেষ করার লক্ষ্যের কথা জানিয়ে পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক বলেছেন, ‘আমাদের সামনে এখন একটি মাত্র ম্যাচ বাকি। এখানে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে আমাদের। সিরিজ হেরেছি আমরা, তাই আমাদের এখন আর কিছুই হারানোর নেই। তবে সিরিজের শেষ ম্যাচ জিততে চাই।’

বর্ণবাদী মন্তব্য করে আচরনবিধি ভঙ্গ করায় চার ম্যাচ নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদ। তাই ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে শেষ টি-টোয়েন্টিতে তার দলের ফেরার সম্ভাবনা রয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার

প্রকাশিত : ০৩:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯