০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মেসি-রোনালদোর পর এবার সাজা হলো মরিনহোর

মেসি-রোনালদোদের পর কর ফাঁকি মামলায় এবার সাজা পেতে হলো ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত কোচ হোসে মরিনহোকে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহো স্প্যানিশ প্রসিকিউটরদের সঙ্গে আপোসরফা করে হাজতবাস এড়াতে পারলেও জরিমানা হিসেবে তাকে গুণতে হচ্ছে প্রায় দুই মিলয়ন ইউরো।

৫৬ বছর বয়সী হাই প্রোফাইল এই কোচ পেশাদার কোচ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব পালনের সময় প্রতারণার মাধ্যমে কর ফাঁকি দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। ২০১১ ও ২০১২ সালে তিনি এই কর ফাঁকি দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন স্প্যানিশ প্রসিকিউশন।

প্রসিকিউটরদের সঙ্গে সম্পাদিত আপোস রফার বিষয়টি উঠে এসেছে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে। এতে জানা গেছে, মরিনহো এক বছরের হাজতবাসের নির্দেশ ও ১৮২,৫০০ ইউরোর জরিমানার আদেশ মেনে নিয়েছেন। অবশ্য স্পেনে সহিংস অপরাধ না করলে প্রথম অপরাধের ক্ষেত্রে ২ বছরের নিচে সাজা হলে জেল খাটতে হয় না। পর্তুগিজ এই কোচকে অতিরিক্ত জরিমানা হিসেবে গুনতে হবে আরো ১.৯৮ মিলিয়ন ইউরো। ইতোমধ্যে ২০১৫ সালে প্রশাসনিক জরিমানা হিসেবে ১.১৪ মিলিয়ন ইউরো পরিশোধ করেছেন মরিনহো।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোর পর এবার সাজা হলো মরিনহোর

প্রকাশিত : ০৯:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯