০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ক্রীড়া প্রতিমন্ত্রী সবার সহযোগিতা চাইলেন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম সভায় সবার সহযোগিতা চেয়েছেন । সোমবার জাতীয় সংসদ ভবনে হয়েছে কমিটির প্রথম এ সভা। গাজীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল গত ১০ বছর এ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এবার তাকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রথম তিনি সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায়।

প্রথম সভা প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘প্রথম সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন যে সংস্থা আছে সেগুলোর প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। আমরা সেগুলো দেখেছি। প্রথম সভায় এর বাইরে তেমন কিছু হয়নি। আমি বলেছি, সবাই মিলেমিশে দেশের খেলাধুলার উন্নয়নে কাজ করতে হবে। আমি দীর্ঘ ১০ বছর এ কমিটির সভাপতি ছিলাম। সেটা ছিল নির্দেশনার জায়গা। এখন আমি বাস্তবায়নের দায়িত্বে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা নিয়ে আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা সবাই মিলে সেটা পালন করায় সচেষ্ট থাকবো। আমি তাই সবার সহযোগিতা চেয়েছি।’

একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তালিকায় চোখ রাখলেই আশাবাদী হওয়া যায়। ১০ সদস্যের কমিটির ৭ জনই ক্রীড়াঙ্গনের মানুষ। দেশের খেলাধুলার সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধান করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার জন্য এ কমিটিকে সবচেয়ে উপযুক্ত ভাবছেন অনেকে।

ভোলা-৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সভাপতি করে গঠিত এ কমিটির ৯ সদস্যের একজন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। আরেকজন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুড়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

কমিটিতে আছেন বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন খুলনা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক মানিকগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এ কমিটির সদস্য আছেন ক্রীড়াঙ্গনের পরিচিত আরো দুই মুখ-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি কিশোরগঞ্জ-৬ থেকে নির্বাচিত সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও সাবেক কৃতি অ্যাথলেট গাইবান্ধা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি। সদস্যদের মধ্যে খেলাধুলার বাইরের আছেন কেবল ময়মনসিংহ-১ আসন থেকে নির্বাচিত জুয়েল আরেং ও সংরক্ষিত মহিলা আসন-৩২ এর বেগম জাকিয়া তাবাসসুম।

বিবি/রেআ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ক্রীড়া প্রতিমন্ত্রী সবার সহযোগিতা চাইলেন

প্রকাশিত : ০৩:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯