১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সারাদেশে নৌযান চলাচল শুরু

ঘূর্ণিঝড় ফণির কারণে তিন দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে সারা দেশে সব ধরনের নৌযানচলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ)পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির জানান, রবিবার সকাল ৬টা ৫ মিনিট থেকে নৌযান চলাচল শুরুর অনুমতি দেয়া হয়। এরপর সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ সোনারতরী।

অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ফণি বাংলাদেশ উপকূলের ৯১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে যাওয়ার পর আবহাওয়া অধিদপ্তর সতর্কতার মাত্রা বাড়িয়ে মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরে বিপদ সংকেত জারি করলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে অভ্যন্তরীণ নৌপথেও চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ।

ভারতের উড়িষ্যাউপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে আসার পর শনিবার বাংলাদেশে প্রবেশ করে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পরিণত হয় স্থল নিম্নচাপে। এরপর বিপদ সংকেত নামিয়ে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিআইডাব্লিউটিএ-এর পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির বলেন, ১ নম্বর সতর্কতা সংকেত থাকলেও তাতে নৌযান চলাচলে বাধা নেই।

সারা দেশে নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হয়েছেন অনেকে। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩ দিন ধরে লঞ্চ এবং ২ দিন ধরে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে সহস্রাধিক যানবাহন ও অসংখ্য যাত্রী আটকা পড়েন। সীমাহীন দুর্ভোগের শিকার হন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

সারাদেশে নৌযান চলাচল শুরু

প্রকাশিত : ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯