১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ঐতিহাসিক ট্রফি নিয়ে দেশে ফিরেছেন মাশরাফি

ত্রিদেশীয় সিরিজের ঐতিহাসিক ট্রফি নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ট্রফি জয়ের স্বাদ।

বিশ্বকাপ শুরু হতে আর বাকি ১১ দিন। এর আগে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস সঙ্গে করে ডাবলিন থেকে লন্ডনে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে অধিনায়ক মাশরাফি মুর্তজা ফিরেছেন দেশে, ঐতিহাসিক ট্রফি সঙ্গে নিয়ে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাতে পৌঁছান এ সফল অধিনায়ক। মাশরাফির সঙ্গে দেশে এসেছেন তাসকিন আহমেদ, ইয়াসির রাব্বি ও নাঈম হাসান।

অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক, মাহবুবুল আনাম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এছাড়াও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও উপস্থিত ছিলেন।

মাশরাফি তিন দিন দেশে বিশ্রামে থাকার পর ২৬ মে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ শুরুর আগেই যোগ দেবেন দলের সঙ্গে।

বিমানবন্দরে নেমে মাশরাফি বলেন, আমি বেশি কিছু বলবো না। ট্রফি জিততে ভূমিকা রয়েছে, তারাই কথা বলার দাবি রাখে। আমি না।

সাকিব, আশরাফুল, মুশফিকের অধিনায়কত্বে গত দশ বছরে বহুজাতিক টুর্নামেন্টে বাংলাদেশ সাতটি ফাইনাল খেলেছে। তারা ট্রফি জিততে না পারলেও মাশরাফির চতুর্থবারের চেষ্টায় স্বাদ পাওয়া গেল আকাঙ্ক্ষিত এই ট্রফির।

বিবি/জেজে

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ঐতিহাসিক ট্রফি নিয়ে দেশে ফিরেছেন মাশরাফি

প্রকাশিত : ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯