০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সেমির স্বপ্ন নিয়ে সাউদাম্পটনে বাংলাদেশ

ইংল্যান্ড বিশ্বকাপে লিগ পর্বে নয়টি করে ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দলগুলো। ইতোমধ্যে ছয়টি ম্যাচ খেলে ফেলেছে টাইগারা। এখন বাকি রয়েছে তিনটি ম্যাচ। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই তিন ম্যাচে জিততে হবে বাংলাদেশকে।

বাকি তিন ম্যাচ আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে। এর মধ্যে ২৪ জুন সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। তাই নটিংহাম ছেড়ে এখন সাউদাম্পটনে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় সাউদাম্পটনের উদ্দেশে রওনা দেয় মাশরাফিবাহিনী।

ছয় খেলায় দুইটি জয়, তিনটি হার ও একটি পরিত্যক্ত ম্যাচের কারণে বর্তমানে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে বাংলাদেশ।

সেমিফাইনালে খেলার লক্ষ্য কিছুটা কঠিনই হয়ে গেছে টাইগারদের জন্য। কারণ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রথম চার দল সেমিফাইনালে পথে অনেকাংশে এগিয়ে গেছে। অস্ট্রেলিয়া ১০, নিউজিল্যান্ড নয়, ইংল্যান্ড আট ও ভারত সাত পয়েন্ট সংগ্রহে রেখেছে। তাই সেমিতে খেলতে হলে নিজেদের তিন ম্যাচে জিততেই হবে, পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষ দলের খারাপ ফলাফলের অপেক্ষায় থাকতে হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হারের পরও আশা ছাড়েননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিনি বলেন, আমি এখনো মনে করি, কে জানে কত কী হতে পারে! এখনো আমরা পারি, তিন ম্যাচ বাকি আছে। অন্য ম্যাচের ফলের জন্য হয়তো অপেক্ষা করতে হবে। আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে এবং এরপর দেখব। তবে কাজটি কঠিন হবে। তিনটি ম্যাচ যদি জিততে পারি, এরপর দেখা যাবে কী অবস্থা। আমাদের জন্য আপাতত গুরুত্বপূর্ণ হলো বাকি তিনটি ম্যাচ। একটি একটি করে এগোনো ও জেতা।

ম্যাচ শেষে মিক্সড জোনে আশা তামিম ইকবালও আশা ছাড়েননি। তিনি বলেছিলেন, এখনো সুযোগ আছে। দলের সবাই একটি কথাই ভাবছে, তিন ম্যাচ জিতলে একটি সুযোগ আসতে পারে। এখনো এই অবস্থাতেই আছি আমরা। কখনো যদি এরকম অবস্থা আসে যে কোনো সুযোগ আর নেই, তখন পঞ্চম স্থানের কথা ভাবব।

তারপরও আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না বাংলাদেশ। আর নিজেদের পরিকল্পনার ছকে আফগানিস্তানের বিপক্ষে জয় ছিলো বাংলাদেশের টার্গেট। ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে চারটিতে জয় ও তিনটিতে হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ।

অবশ্য সর্বশেষ দেখায় জয় আছে বাংলাদেশের। গত বছরের সেপ্টেম্বরে আবুধাবিতে এশিয়া কাপের সুপার ফোরে আফগানদের তিন রানে হারিয়েছিল টাইগাররা।

বিশ্বকাপের মঞ্চে একবার দেখাও হয়েছিলো বাংলাদেশ-আফগানিস্তানের। ২০১৫ সালে ক্যানবেরাতে পুলের ম্যাচে আফগানিস্তানকে হেসেখেলে হারিয়েছিলো বাংলাদেশ। ১০৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছিলো মাশরাফিবাহিনী।

আফগানিস্তানের ম্যাচের পর বাংলাদেশের পরের দুটি ম্যাচ ২ ও ৫ জুলাই। প্রতিপক্ষ যথাক্রমে ভারত-পাকিস্তান।

বিবি/জেজে

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

সেমির স্বপ্ন নিয়ে সাউদাম্পটনে বাংলাদেশ

প্রকাশিত : ১০:১৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯