১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ফাইনালেও ব্যর্থ গাপটিল

LONDON, ENGLAND - JULY 14: Martin Guptill of New Zealand bats during the Final of the ICC Cricket World Cup 2019 between New Zealand and England at Lord's Cricket Ground on July 14, 2019 in London, England. (Photo by Clive Mason/Getty Images)

ঢাকা: ফাইনালের মঞ্চে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি নিউজিল্যান্ড। লর্ডসে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও হালকা মেঘ থাকায় কিছুটা দেরিতে মাঠে গড়িয়েছে খেলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩১ রান। ক্রিজে নিকোলাসের সঙ্গে যোগ দিয়েছেন উইলিয়ামসন।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই হিমশিম খাচ্ছিল গাপটিল-নিকোলাস জুটি। একসময় ওকসের বলে এলবির শিকার হলেন নিকোলাস। কিন্তু রিভিও রিভিউ নিয়ে বাঁচলেন কিউই এই ওপেনার।

তবে এই জুটিকে বড় করতে পারেনি কিউইরা। দলীয় ২৯ রানে মার্টিন গাপটিলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দিয়েছেন ক্রিস ওকস। ডানহাতি পেসারের বলে এলবিডব্লিউ হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। রিভিউ নিয়েও রক্ষা হয়নি। ১৮ বলে ২ চার ও এক ছক্কায় ১৯ রান করেন গাপটিল।

গত বিশ্বকাপের সেরা পারফরমার ছিলেন মার্টিন গাপটিল। অথচ এই বিশ্বকাপে অচেনা এক গাপটিলকেই দেখল ক্রিকেট বিশ্ব। ১১ ম্যাচ খেললেও চেনা রুপে ফিরতে পারেননি বিধ্বংসী এই উদ্বোধনী ব্যাটসম্যান। এই বিশ্বকাপে ১১ ম্যাচে তার মোট রান ১৮৬।

এবারের বিশ্বকাপে লিগ পর্বের মোট ৪৫টি ম্যাচ শেষে সেরা চার দল জায়গা করে নেয় সেমিফাইনালে। দলগুলো হলো- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সেখান থেকে ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালের ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

প্রায় দেড় মাস ও ৪৭ ম্যাচের লড়াই শেষে বিশ্বকাপ ক্রিকেট যুদ্ধের শেষ প্রান্তে দাঁড়িয়ে দ্বাদশ আসরটি। ফাইনাল শেষে আজকের দিনটা হবে একেবারেই অন্যরকম। কারণ ফাইনালের দু’দলের কেউই আগে কখনো শিরোপা জয়ের স্বাদ পায়নি। এমনকি ২৩ বছর পর বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়নকে। এজন্য লর্ডসের মত ফাইনালে মঞ্চে নিজেদের সেরাটা দিতে প্রস্তুতি সেড়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৯০টি ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এর মধ্যে নিউজিল্যান্ড ৪৩টিতে, ইংল্যান্ড ৪১টিতে জয় পায়। ২টি টাই ও ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়।

নিউজিল্যান্ড একাদশ:

মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, জেমস নিশাম, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন।

ইংল্যান্ড একাদশ:

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নতুন বাংলাদেশ হবে নারীদের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বীতার বাংলাদেশ: পুতুল

ফাইনালেও ব্যর্থ গাপটিল

প্রকাশিত : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯