০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কুশিয়ারায় নদীর বেড়ীবাঁধ ভেঙে অর্ধশত গ্রাম বন্যা কবলিত

পাহাড়ি ঢল আর মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকার কারনে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী পাইলগাঁও, রানীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা কবলিত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে কুশিয়ারা নদীর পাড়ের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বানের পানিতে শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসায় বন্যার পানি প্রবেশ করায় পাঠদান বন্দ রয়েছে।

গ্রামীণ জনপদের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা ও বেলা দিয়ে বানবাসী মানুষ চলাচল করছেন। জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী পাইলগাঁও ইউনিয়নের মধিপুর গ্রামের নিকটে বেড়ীবাঁধ ভেঙে মশাজান, খানপুর, আলীপুর, জায়ফরপুর, গোতগাঁও, সোনাতলা, জালালপুর সহ কয়েকটি গ্রাম বন্যা কবলিত রয়েছে। রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর, নোয়াগাঁও, বালিশ্রি, হিলালপুর জয়নগর গ্রামে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করে বন্যা কবলিত পানিবন্দি অবস্থায় শতশত পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও উল্লেখিত এলাকায় কৃষকের আমন ধানের চারা সহ বীজতলা তলিয়ে গেছে। অগ্রাহানের ফসল রোপা আমন চাষাবাদ হুমকির মুখে পড়েছে। বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি থাকলেও বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় সরকারি ত্রান সামগ্রী এখনো পৌছায়নি বলে জানাগেছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা চালু সহ পাবনার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শিমুল বিশ্বাস

কুশিয়ারায় নদীর বেড়ীবাঁধ ভেঙে অর্ধশত গ্রাম বন্যা কবলিত

প্রকাশিত : ০১:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯