০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মাছ ব্যবসায়ীর

রাজধানীর কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় আলম হোসেন (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম ভোলার বোরহানউদ্দিন উপজেলার গইচ্চা গ্রামের আব্দুস সালামের ছেলে।

কারওয়ান বাজার মৎস আড়তের কর্মচারী আল-আমীন হোসেন জানান, ভোরে ভোলা থেকে ট্রাকে করে মাছ নিয়ে কারওয়ান বাজারে আসেন আলম। আড়তে মাছ বিক্রি শেষে সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :

পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মাছ ব্যবসায়ীর

প্রকাশিত : ১১:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭