০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর চকবাজারের বকশি বাজার শিক্ষা বোর্ডের সামনে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক সেলিম (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রাজধানীর মিরপুর দুই নম্বর সেকশনে থাকতেন এবং একটি কোম্পানিতে চাকরি করতেন।

বাস যাত্রীবাহী জবেদ আলী জানান, গুলিস্তানগামী বাসটি বকশিবাজার শিক্ষা বোর্ডের সামনে থেকে ঘুরানোর সময় বাসের ধাক্কায় পথচারী সেলিম গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) তারেকুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই তারেকুল।

ট্যাগ :
জনপ্রিয়

সুইহারী আশ্রম এর দূর্গাপূজা পুর্নমিলনীতে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ০১:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭