০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১৭

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এক হোটেলের বাইরে বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ২৮ জন আহত হন।

মোগাদিসু বিমানবন্দরগামী সড়কটির প্রথম চেকপয়েন্টে বোমাটি বিস্ফোরিত হয় বলে ফারাহ হুসেইন নামের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

শহরটির মদিনা হাসপাতালের পরিচালক মোহাম্মেদ ইউসুফ জানান, হাসপাতালটিতে ১৭ জনের মরদেহ এবং ২৮ জন আহতকে নেয়া হয়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামি গোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে আল শাবাব।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১৭

প্রকাশিত : ১০:৩৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯