০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ আটক ১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কেজি স্বর্ণসহ আলম (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

সোমবার দুপুরে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সকাল ৯টায় বাহরাইন থেকে গলফ এয়ারের ফ্লাইট নম্বর জিএফ২৪৮-তে শাহজালালে অবতরণ করেন। এরআগে গ্রিন চ্যানেলে যাত্রী আলমকে স্বর্ণ বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি তা যথারীতি অস্বীকার করেন। পরে ব্যাগেজ স্ক্যান করে কম্বলের ভিতর থেকে ৫৮ পিস স্বর্ণের বার (৬ কেজ ৭শ গ্রাম) উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা।

সাইদুল ইসলাম আরো বলেন, যাত্রী আলমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। পেশায় তিনি কন্সট্রাকশন শ্রমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, একই এলাকার পরিচিত বন্ধু হায়দার তাকে কম্বলটা দেন। হায়দার বাহরাইনে সাইকেল মেরামতের দোকানে কাজ করেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ আটক ১

প্রকাশিত : ০৩:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭