যুক্তরাষ্ট্রের তল্পি-তল্পা গুছিয়ে কানাডায় পাড়ি জমিয়েছেন এসকে সিনহা।
বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন দীর্ঘদিন ঝুলে থাকায় সেখানকার বাড়ি, গাড়ি ও অন্যান্য সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রে বিচারপতি সিনহার বক্তব্য ‘সন্তোষজনক নয়’ জানিয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য রিফিউজিবিষয়ক আদালতে পাঠিয়ে দেন। এর পর আর তার আবেদনের কোনো অগ্রগতি হয়নি।
গত ৪ জুলাই সড়কপথে কানাডায় গিয়ে রাজনৈতিক আশ্রয় চান বিচারপতি সিনহা। বর্তমানে কানাডায় একট ভাড়া বাড়িতে তিনি স্ত্রী-কন্যাসহ অবস্থান করছেন । যদিও তাতর কানাডয়ি ও দুটি বাড়ি আছে।
বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি হিসেবে এবং তাকে ঘিরে ঘটনা প্রবাহের কারণে কানাডায় আবেদন করার সঙ্গে সঙ্গে রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে ‘টেবল ডিসিশন’ হয়ে যাবে, অনেকে এমন ধারণা করলেও বিচারপতি সিনহার ক্ষেত্রে সেটি ঘটেনি। এক মাস পর শুনানির তারিখ দেওয়া হয়েছে তাকে।
কানাডার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তৃতীয় নিরাপদ কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা হলে তিনি কানাডায় প্রবেশের অনুপযুক্ত হবেন। মর্মে কানাডায় একটি নতুন আইন হয়েছে। সেই আইনের বিধিতে বিচারপতি সিনহা রাজনৈতিক আশ্রয় পাওয়ার যোগ্য নন। এর পরও তার আবেদনপত্র গ্রহণ করে শুনানির সুযোগ দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিচারপতির সিনহার ঘনিষ্ঠজনরা।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























