১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

অচল ফেরি সচল, আটকে আছে তিন শতাধিক যানবাহন

অচল হওয়ার পাঁচ দিন পর সচল হয়েছে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটের কলমিলতা ও কৃষাণী নামের দুটি ফেরি।

শুক্রবার সন্ধ্যায় ফেরি কলমিলতা যানবাহন নিয়ে লক্ষ্মীপুর থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। চলাচলের জন্য ফেরি কৃষাণীকেও প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

তবে এখনও লক্ষ্মীপুরের মজুচৌধুরিহাট ফেরিঘাটে তিন থেকে চার শতাধিক যানবাহন আটকে আছে বলে খবর পাওয়া গেছে। গত ১ সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে এসব যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বন্দর নগরী চট্টগ্রাম থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যাতায়াতের জন্য লক্ষ্মীপুর-ভোলা নৌরুটটি খুবই গুরুত্বপূর্ণ। এ রুটে প্রতিদিনই মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, বাস ও মিনি ট্রাকসহ শতাধিক যানবাহন পারাপার হয়। তবুও দুই ঘাটে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে আরও অন্তত ১শ’ যানবাহন। তাই নিয়মিত পারাপারেও দু’একদিন ঘাটে অপেক্ষা করতে হয় যানবাহনগুলোকে।

কিন্তু গত সোমবার (২২ জুলাই) হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে অচল হয়ে পড়ে এ রুটের ২টি ফেরি। ফলে নিয়মিত ফেরি পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। এতে করে লক্ষ্মীপুরের মজুচৌধুরিহাট ও ভোলার ইলিশা ঘাটে ব্যাপক যানজট দেখা দেয়।

উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে গত জুন মাসে প্রায় ১৫ দিন ফেরি কনকচাঁপা অচল ছিলো

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

অচল ফেরি সচল, আটকে আছে তিন শতাধিক যানবাহন

প্রকাশিত : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯