০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে ম্যাক কর্পোরেশন নামে একটি পুরাতন জাহাজ ভাঙার ইয়ার্ডে গ্যাস আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে মাস্টার কাসেমের মালিকানাধীন ম্যাক কর্পোরেশন ইয়ার্ডে নতুন আসা একটি জাহাজের ভেতরে মালামাল খুলতে গেলে পাম্প হাউজের গ্যাস লিক হয়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁডির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডে গ্যাস আক্রান্ত কয়েকজনকে হাসপাতালে আনার পর তিনজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

নিহত তিনজন হলেন- পিরোজপুরের ভান্ডরিয়া এলাকার আমজাদ ব্যাপারীর ছেলে নান্টু ব্যাপারী (২৪), একই এলাকার জাফর মাতাব্বরের ছেলে মোহাম্মদ রাসেল (২৫) ও কুড়ি গ্রামের খুরুরীপুরের আবু তালেরবের ছেলে মো. ছবিদুল (২৬)।

এসময় আরও ছয় জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত তিন জনের লাশ মর্গে রাখা হয়েছে।
বিবি/কেএইচ/

জনপ্রিয়

কালীগঞ্জে কারখানায় সেনাবাহিনীর অভিযান, জরিমানা ৩ লাখ

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৮:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯