০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

হোয়াইটওয়াশ বাংলাদেশ

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলো না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

গত বুধবার ৩১ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১২২ রানের বড় ব্যবধানে হেরে ধবলধোলাই হলেন তামিম ইকবালরা। প্রথম ম্যাচে ৯১ ও দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হারে টাইগাররা। একটি ম্যাচেও ব্যাটে-বলে তামিমরা লড়াই করতে পারেননি।

কলম্বোর প্রেমাদাসায় হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের করতে হতো ২৯৫ রান। টাইগাররা এর রানের কাছাকাছিতো দূরের কথা ২০০ রানও করতে পারেনি। ১৪ ওভার বাকি থাকতেই ১৭২ রানে অলআউট হয়ে যায় খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। সর্বোচ্চ ৬৯ রান করেন সৌম্য। তিনি পাশে সতীর্থদের কোনো সমর্থনই পাননি।

টসে হেরে ফিল্ডিং করতে নেমে শুরুতেই লঙ্কানদের একটি উইকেট তুলে নিলেও রুবেল-তাইজুলরা সঠিক সময়ে জ্বলে উঠতে পারেননি। নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ২৯৪ রান করে শ্রীলঙ্কা। মিডল অর্ডারে ম্যাথুস-মেন্ডিসের ১০১ রানের জুটিতে এই রান করতে সক্ষম হয়।

সর্বোচ্চ ৮৭ রান করেন ম্যাথুস। ৫৪ রান করে আউট হন মেন্ডিস। এর আগে প্রথম উইকেট হারানোর পর পেরেরা-করুনারত্নের লম্বা জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে শ্রীলঙ্কা। করুনারত্নেকে ফিরিয়ে ৮৩ রানের জুটি ভেঙে স্বস্তি এনে দেন তাইজুল ইসলাম। এরপর ম্যাথুস-মেন্ডিসে গুরে দাঁড়ায় লঙ্কানরা।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশিত : ১২:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯