০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বিশ্বভারতীর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে বৃহস্পতিবার ভারতের বিশ্বভারতীর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সংযুক্ত করে পারস্পরিক সহযোগিতা, উদ্যোগ ও বিনিময়ের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পাঁচ বছর মেয়াদী এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিদ্যুৎ চক্রবর্তী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, মেয়াদান্তে উভয় বিশ্ববিদ্যালয়ের সম্মতিতে এ সমঝোতা স্মারকের সময় বর্ধিত করার ব্যবস্থা রয়েছে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে কারখানায় সেনাবাহিনীর অভিযান, জরিমানা ৩ লাখ

বিশ্বভারতীর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত : ১০:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯