১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ক্রিকেটকে ভুলতে চেয়েছিলেন স্মিথ!

বল টেম্পারিং কেলেঙ্কারিতে ক্রিকেট ক্যারিয়ার থেকে একটি বছর হারিয়ে ফেলেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ওয়ানডে বিশ্বকাপ দিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে আর সেই কেপটাউন টেস্টের ১৬ মাস পর অ্যাশেজ সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করেছেন টেস্ট ক্রিকেটে।

এজবাস্টনে অনিন্দ্য সুন্দর ১৪৪ রানের ইনিংসটি খেলার পর যেন অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের হাহাকার বাড়িয়ে দিলেন স্টিভেন স্মিথ। দেখে একটিবারের জন্যও বোঝা দায় যে, বল টেম্পারিং কাণ্ডে এই স্মিথকেই দলের বাইরে থাকতে হয়েছে ১২টা মাস! ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় ক্যারিয়ারে কলঙ্কের দাগ লেগে যাওয়ায় ক্রিকেটকে ভুলেই যেতে চেয়েছিলেন অজিদের সাবেক অধিনায়ক, সেটা ওই সময়টাতে জানা যায়নি। জানা গেল অ্যাশেজের প্রথমদিন পার হওয়ার পর!

১ আগস্ট বৃহস্পতিবার ১২২ রানে ৮ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে ২৮৪ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া, তার পুরো কৃতিত্বটা চোখ বন্ধ করে দেয়া যায় স্মিথকে। দলের রানের অর্ধেকের বেশি একাই করেছেন সাবেক অধিনায়ক। দলকে এনে দিয়েছেন চ্যালেঞ্জিং সংগ্রহ। ২২ গজে সাবলীলতা দেখে টেরও পাওয়া গেল না গত বছরের মার্চে সাউথ আফ্রিকার বিপক্ষে নিউল্যান্ডসে বল বিকৃতির শাস্তি কাটিয়ে এই প্রথম সাদা পোশাকের ক্রিকেট খেলতে নেমেছেন।

বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান কে?- এ প্রশ্নের উত্তরে ঘুরে ফিরে আসে ৪-৫টি নাম। যার মধ্যে অন্যতম বিরাট কোহলি এবং স্টিভেন স্মিথ। টেস্ট ক্রিকেটে এ দুজনের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইটাও হয় জমজমাট। এই যেমন ১৬ মাস টেস্টে ফিরেই কোহলির একটি রেকর্ড নিজে করে নিয়েছেন স্মিথ।

মাত্র ১১৮ ইনিংসে ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান বনে গেছেন স্মিথ, পেছনে ফেলে দিয়েছেন ১২৩ ইনিংসে ২৪তম সেঞ্চুরি করা বিরাট কোহলিকে। মাত্র ৬৬ ইনিংসে ২৪তম সেঞ্চুরি করে যথারীতি এ তালিকার শীর্ষে অবস্থান করেছেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান।

‘অতীতে আমার জীবনে এমন কোনদিন কখনোই আসেনি যখন খেলতে চাইতাম না। তবে কিছু সময়ের জন্য হলেও একটা অভক্তি চলে এসেছিল। সৌভাগ্যবশত ভালোবাসাটা ফিরে এসেছে। যে অবস্থায় আছি তার জন্য, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারার জন্য আমি কৃতজ্ঞ।’

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ক্রিকেটকে ভুলতে চেয়েছিলেন স্মিথ!

প্রকাশিত : ০১:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯