০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকার ইমার্জিং দল

শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ক’দিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। এবার তিন সপ্তাহের সফরে ১৬ আগস্ট বাংলাদেশে আসছে শ্রীলংকার ইমার্জিং দল। স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে তারা তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলবে।

১৯ আগস্ট প্রথম একদিনের ম্যাচটি হবে বিকেএসপিতে। ২১ আগস্ট দ্বিতীয় ওয়ানডেও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। সিরিজের শেষ ওয়ানডে হবে ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও চারদিনের ম্যাচের সিরিজ খেলেছ বাংলাদেশ ‘এ’ দল। এছাড়া বিসিবি একাদশ ভারত সফরে চারদিনের ম্যাচের টুর্নামেন্ট খেলেছে। জাতীয় দলের বাইরে গুরুত্বপূর্ণ দুটি দলই খেলার মধ্যে ছিল। ঈদের পরই শুরু হচ্ছে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের ব্যস্ততা। খুলনাতেই প্রথম চারদিনের ম্যাচ শুরু ২৭ আগস্ট। দ্বিতীয় চারদিনের ম্যাচটি হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু ৩ সেপ্টেম্বর। সফর শেষে ৭ সেপ্টেম্বর ফিরে যাবে লংকানরা।

বিজনেস বাংলাদেশ-/এমকেএস

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে কারখানায় সেনাবাহিনীর অভিযান, জরিমানা ৩ লাখ

বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকার ইমার্জিং দল

প্রকাশিত : ০৭:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯