০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বরখাস্ত রাষ্ট্রদূত, বন্ধ ভারতের সঙ্গে বাণিজ্য : পাকিস্তান

কাশ্মীরকে বিশেষ সুবিধা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করার জেরে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান। একই সঙ্গে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের ঘোষণাও দিল পাকিস্তান। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বহর কমিয়ে দেয়া হবে বলেও সরকারিভাবে জানানোর পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ইসলামাবাদ।

হিন্দুত্ববাদী মোদী সরকার আচমকা জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিলে এর তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান, এমনকি রীতিমতো যুদ্ধের প্রস্তুতির কথাও জানায় তারা। এছাড়াও বিষয়টি জাতিসংঘে তোলা হবে বলেও ঘোষণা করল ইমরান খানের সরকার। তবে, পাকিস্তানের এই ঘোষণার পর নয়াদিল্লি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

৩৭০ অনুচ্ছেদ ও ৩৫-এ ধারা রদ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দিয়েছে ভারত সরকার। তার জেরে পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া। ভারতের এই সিদ্ধান্ত ‘বেআইনি’ দাবি করে মঙ্গলবার পাক সংসদে কড়া বক্তব্য পেশ করেন ইমরান খান। এরপর বুধবার (৭ আগস্ট) একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ভারতের এই সিদ্ধান্তের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকেন পাক প্রধানমন্ত্রী।

বৈঠকেই ইসালামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। যদিও সরকারিভাবে সে কথা এখনো ঘোষণা করা হয়নি। তবে, একাধিক সংবাদ মাধ্যমে এই দাবি করা হয়েছে। বৈঠকের পর মূলত পাঁচটি সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান সরকার। সরকারের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে জানানো হয়েছে, নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দেবে ইসলামাবাদ। বন্ধ করে দেবে পাক-ভারত দ্বিপাক্ষিক বৈদেশিক বাণিজ্য। এছাড়া দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক পর্যালোচনা করে পুনর্বিন্যাস করা হবে।

পাকিস্তান বরাবরই দাবি করে, কাশ্মীরের সমস্যা দ্বিপাক্ষিক নয়, আন্তর্জাতিক। যদিও ভারতের ঘোষিত নীতি হলো, কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিক। এই কারণেই তৃতীয় পক্ষের মধ্যস্থতাতেও পাকিস্তান আপত্তি করে না। বুধবারের বৈঠকেও নিজেদের এই অবস্থানের প্রেক্ষিতেই ইমরান সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারতের এই ৩৭০ ধারা তুলে দেয়ার বিষয়টি জাতিসংঘে নিয়ে যাবে। পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে ১৪ আগস্ট। এবারও পাক অধিকৃত কাশ্মীরিদের নিয়ে স্বাধীনতা দিবস পালন করা হবে বলেও বৈঠকের পর ঘোষণা করেছে ইসলামাবাদ।

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

বরখাস্ত রাষ্ট্রদূত, বন্ধ ভারতের সঙ্গে বাণিজ্য : পাকিস্তান

প্রকাশিত : ০৯:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯