০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাবেয়া-রোকেয়াকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

চিকিৎসাধীন এক মাথার যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) দেখতে যান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী তাদের চিকিৎসাসহ সার্বিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী।

চিকিৎসার পর জমজ মাথা পৃথক করা হয়েছে। এর আগে হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসার পর সিএমএইচে চূড়ান্ত অপারেশনের মাধ্যমে তাদের যুক্ত মাথা পৃথক করা হলো।

যমজ শিশু রাবেয়া-রোকেয়ার পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাবেয়া-রোকেয়ার বাড়ি পাবনার চাটমোহরে। তাদের বয়স সাড়ে তিন বছর।

পরে তিনি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকে দেখতে যান। সেখানে কিছু সময় অতিবাহিত করেন তিনি।

এ সময় সেখানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তৌফিক নাওয়াজকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাবেয়া-রোকেয়াকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:৫৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০১৯