০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

১৬ বছর ধরে বাবার কাছে ধর্ষিতা মেয়ে

ছয় বছর বয়স থেকে নিজ পিতার হাতে ধর্ষিত হওয়া শুরু করে শিশুটি। এভাবেই কেটে গেছে ১৬ বছর। এখন সে ২২ বছরের তরুনী।এর মধ্যে বাবার ধর্ষণের কারণে বারবার গর্ভবতী হয়ে পড়ে সে। প্রতিবারই পিল খাইয়ে গর্ভপাত করিয়ে দেয় মা। নিজের সঙ্গে ঘটে চলা এই নারকীয় অত্যাচারকে ভবিতব্য হিসেবেই মেনে নিয়েছিল মেয়েটি। কিন্তু বাবা যখন ছোট বোনের দিকে হাত বাড়ালো তখন আর চুপ করে থাকতে পারেনি সে।

নিজেকে বাঁচাতে যা পারেনি, ছোট বোনকে বাঁচাতে তাই করলো মেয়েটি। বাবার পৈশাচিকতার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয় সে। এরপর থেকে অভিযুক্ত ৪৪ বছরের ওই ব্যক্তি পলাতক রয়েছে। স্বামীর অপরাধে মদদ দেওয়ায় তার ৪২ বছরের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার ছোট বোনের বয়স ১৪ বছর। মেয়েটি জানায়, কিছুদিন ধরেই বাবা তাকে দফায় দফায় যৌন হয়রানি করছিল। কিন্তু প্রতিবারই দিদি তাকে ধর্ষিত হওয়ার থেকে বাঁচিয়ে দিতো। ১৮ বছর ও ৮ বছরের দুই ভাই, বাড়ির ভাড়াটিয়া ও কয়েকজন আত্মীয় পুরো বিষয়টি জানলেও কেউ কখনও প্রতিবাদ করেনি।

ধর্ষণের শিকার দুই বোন ইতোমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে।

ভিকটিম ছোট বোন জানিয়েছে, গত তিন বছর ধরেই তাকে যৌন হয়রানি করতো বাবা। কিন্তু প্রতিবারই বড় বোন তাকে ধর্ষিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। সম্প্রতি তাদের বাবা আরও আগ্রাসী হয়ে উঠে। এমনকি যৌনতা বিষয়ক চিঠিও লিখতে শুরু করে সে।

স্থানীয় থানার এসএইচও (স্টেশন হাউস অফিসার) শচিন সিং জানান, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, সম্মতি ছাড়া গর্ভপাত ও ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

১৬ বছর ধরে বাবার কাছে ধর্ষিতা মেয়ে

প্রকাশিত : ০২:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯