মানবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উদযাপন উপলক্ষে মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বাজার মন্দির কমিটির আয়োজনে গতকাল শনিবার মুকসুদপুর সদর বাজার মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাবির মিয়া। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা: তাসলিমা আলী, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল পাশা,মুকসুদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ- সভাপতি তাপসি বিশ্বাস দূর্গা,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রবিউল ইসলাম মোল্লা, মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও সাবেক বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু হরপ্রসাদ বাকচী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে)মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার মন্ডল,পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন,মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য হাফিজুর রহমান লেবু, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাংবাদিক কাজী মো: ওহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আশিকুর রহমান রনি,মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস,যুগ্ম সাধারন সম্পাদক অখিল সাহা,কোষাধ্যক্ষ শান্ত কুমার সাহা প্রমূখ।অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক শিক্ষক বিকাস দাস।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম





















