পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটী পাড়া গ্রামের তিস্তা নদী থেকে গতকাল শুক্রবার রাত ১২টার পর নিখোজ হওয়া দুই শিশুর লাশ আট ঘন্টা পর স্থানীয় জেলেরা উদ্ধার করেছে। এদের নাম আব্দুল্লাহ (৯) পিতা ওমর ফারুক ,গ্রাম সবুজপাড়া ও শাওন (৬) পিতা, আলিউল, চিলাহাটী পাড়া। গ্রামবাসী সূত্রে জানা গেছে, পরিবারের সাথে শিশুরা গতকাল শুক্রবার দুপুরে চিলাহাটী পাড়া গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। বিয়ের বউ ভাত শেষে বিকেল অনুমান চারটার দিকে তারা সেখান থেকে নিখোঁজ হয়। অনেক খোজাঁখুজির পর তাদের পাওয়া না গেলে ফায়ার সার্ভিসের সহায়তায় বাড়ির নিকটে তিস্তা নদীতে খোজা শুরু করে। ফায়ার সার্ভিসের টিমে ডুবুরী না থাকায় তারা অভিযানে ব্যর্থ হয়। এর পর স্থানীয় কিছু জেলে তাদের জাল দিয়ে কয়েক ঘন্টা চেষ্ঠা করার পর রাত সোয়া ১২.৩০ টার দিকে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ রবিউল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন।
০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
দেবীগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ ৮ ঘন্টাপর উদ্ধার
-
কাজী সাইফুল,দেবীগঞ্জ - প্রকাশিত : ০৪:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
- 150
ট্যাগ :
জনপ্রিয়





















