০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাসের ধাক্কায়, পু‌লিশ কনস্টেবল নিহত

বান্দরবানে মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় পু‌লিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শ‌নিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে বান্দরবান বালাঘাটা সড়‌কের রোয়াংছড়ি স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পু‌লিশ সদস্যের নাম ইমরান হোসেন জ‌নি (২৪)। তার বাড়ি ফেনীতে। জনি বান্দরবান পু‌লিশ লাইন্সের আরআই অফিসে কর্মরত ছিলেন।

পু‌লিশ জানিয়েছে, ২৪ আগস্ট (শনিবার) রাত ১১টার দি‌কে জ‌নি বালাঘাটার পু‌লিশ লাইন্স থে‌কে বান্দরবান আসার প‌থে রোয়াংছ‌ড়ি স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা খাজা গরী‌বে নেওয়াজ সা‌র্ভি‌সের এক‌টি বাস তার মোটরসাইকেলেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে চট্টগ্রাম মে‌ডিক্যা‌ল কলেজ হাসপাতালে স্থানান্তর ক‌রা হয়। সেখানে নিয়ে গে‌লে রাত ১টা ৫০মি‌নি‌টে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) এনামুল হক ভুইয়া বলেন, রাতে পু‌লিশ লাইন্স থে‌কে বান্দরবান আসার প‌থে ‌মোটরসাইকেলে বাস ধাক্কা দেয়। এতে পু‌লিশ সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এঘটনায় বাস ও তার চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

বাসের ধাক্কায়, পু‌লিশ কনস্টেবল নিহত

প্রকাশিত : ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯