০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে নিহত ১

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের নিজেদের মধ্যে ফের ছুরিকাঘাতে রহিম উল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন। ২৫ আগস্ট গতকাল (রোববার) রাত ৯টার দিকে ক্যাম্পের ২ নম্বর স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘ডি’ ব্লকের বাসিন্দা আবদুস সালামের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, তাঁরা হত্যাকাণ্ডের কথা শুনেছেন।

ক্যাম্পের বাসিন্দারা জানান, রাতে রহিমের সঙ্গে একই ক্যাম্পের বাসিন্দা শহীদুল্লাহসহ কয়েকজনের কোনো বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রহিমের বুকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

ক্যাম্পের লোকজন এগিয়ে এসে রহিমকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালনাধীন একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশিত : ১০:৩১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯