০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

হাজীগঞ্জে মাথায় তাল পড়ে শিক্ষকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর (উ.) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ২৫ আগস্ট (রোববার) রাতে মাথায় তাল পড়ে শাহাদাত হোসেন (৪৮) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শাহাদাত হোসেন উপজেলার পূর্বপাড়ার মৃত কাশেম মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১১টার দিকে শাহাদাত হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। পুকুরপাড়ের তালগাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি তাল তার মাথায় পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন।

শাহাদাত হোসেনের চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে তার গ্রামে বিভিন্ন বাড়িতে প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করছিলেন। তিনি মোহাম্মদপুর গ্রামে শাহাদাত মাস্টার হিসেবে পরিচিত।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

হাজীগঞ্জে মাথায় তাল পড়ে শিক্ষকের মৃত্যু

প্রকাশিত : ১০:৪১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯