০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

টস প্রথা তুলে দেয়া হচ্ছে?

আইসিসি  টস তুলে দেয়ার বিষয়ে বড় কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাহসটা করেই ফেললো। ঘরোয়া ক্রিকেটে বলতে গেলে টস প্রথা বিলুপ্তির মতো এক সিদ্ধান্ত নিলো তারা।

কারণ স্বাগতিক দলগুলো সবসময়ই এই টসের সুবিধা নেয়, নিজেদের মতো করে উইকেট বানায়। তাই বিশেষ করে টেস্ট ক্রিকেটে টস তুলে দেয়ার পক্ষে বিপক্ষে কথা চলছে অনেক দিন ধরেই।

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট কায়েদ-ই-আজম ট্রফিতে সামনের মৌসুম থেকে শর্তসাপেক্ষে এই টস প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে ঘরের দল (স্বাগতিকরা) টস আর উইকেট থেকে বাড়তি সুবিধা নিতে না পারে।

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে মূলত পেস সহায়ক উইকেট তৈরি করা হয়, ফলে যে দল টসে জেতে তারাই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। যেহেতু স্বাগতিক দল টস করে, তাদের পক্ষেই আসে বেশিরভাগ সিদ্ধান্ত।

তাই এখন থেকে সিদ্ধান্ত হয়েছে, খেলতে আসা দলগুলোকে প্রথমে বল করার সুযোগ দেওয়া হবে। তারা সেটা না চাইলে তখন টস করা হবে। অর্থাৎ টসটা হবে যদি প্রয়োজন হয়, নচেৎ নয়।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের মাথায় এই পরিকল্পনা আসে এবং তিনি দ্রুত এটি চালু করার নির্দেশ দেন। ওয়াসিম খান মনে করেন, গত কয়েকটি মৌসুম ধরে ঘরোয়া দলগুলো একপেশে ভাবে জিতে যাচ্ছিল। এই সিদ্ধান্তের ফলে প্রতিযোগিতা আরও জমজমাট হবে। এছাড়াও নতুন ভাবে পিচ তৈরি করা হবে, যাতে সব দল এই পিচ থেকে সুবিধা পেতে পারে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

টস প্রথা তুলে দেয়া হচ্ছে?

প্রকাশিত : ০৫:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯