০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

রাতে নিখোঁজ, সকালে পুকুরে মিলল হাত-পা বাঁধা লাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে নেহারুল বেপারী (৪৫) নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে বাড়ির পিছনের পুকুর থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজমিস্ত্রী উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের বাসিন্দা। গতকাল রোববার রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

নিহতের বড় ছেলে মিনহাজুল জানান, গতকাল রোববার মাগরিবের নামাজের পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বাবা। আজ সকালে তার ছোট ছেলে মশিউর রহমান পুকুরে বড়শিতে মাছ ধরার সময় বাবার লাশ ভাসতে দেখে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আজ সকাল ৮টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় নেহেরুলের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

রাতে নিখোঁজ, সকালে পুকুরে মিলল হাত-পা বাঁধা লাশ

প্রকাশিত : ০৫:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯