১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আতাউর

গতকাল রবিবার সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সভায় আগষ্ট মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর স্বীকৃতি পেয়েছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান। গতকাল ২৫ আগস্ট রবিবার সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ আতাউর রহমানের নাম ঘোষণা করেন এবং ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব টুটুল চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন এডিশনাল এসপি জনাব মোঃ আবু ইউসুফ। কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন ফাহমিদা হক শেলী (অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (বেলকুচি সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান সহ সিরাজগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ। মোঃ আতাউর রহমান গত ৮ এপ্রিল শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। গত চার মাসে শাহজাদপুরের মাদক নির্মূল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বিষয়গুলো মূল্যায়নের ভিত্তিতেই আগস্ট মাসে জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ দের মধ্যে সেরা অবদানের জন্য তাকে এই পুরস্কৃত করা হয়।

ওসি মোঃ আতাউর রহমান এই প্রতিবেদককে জানান, যেকোনো ত্যাগ ও পরিশ্রমের পুরস্কার ও মূল্যায়নই আনন্দ দায়ক। এই পুরস্কার প্রাপ্তি শাহজাদপুর থানার প্রতিটি পুলিশ কর্মকর্তাদের সমন্বিত টিমওয়ার্কের ফলেই সম্ভব হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের আমার কাজের এই মূল্যায়ন আমাকে আরো বেশি কর্মোদ্দিপনা যোগাবে। আমি যতদিন এখানে থাকবো আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় কাজ করে যাবো। আমি সব সময় এই এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাব। এদিকে গতকাল সন্ধ্যায় শাজাদপুর থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এ সময় তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম (ওসি তদন্ত) মোঃ আসলাম আলী (অপারেশন অ্যান্ড কমিউনিটি পুলিশিং), এসআই গোলজার হোসেন, এসআই শাহজাহান আলী, এসআই শরিফুল, এসআই রেজা, এসআই আফজাল হোসেন, এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমজাদ হোসেন, এসআই সামিউল ইসলাম, এএসআই জসিমউদ্দিন, এএসআই আব্দুর রহমান, এএসআই মেহেদী, এএসআই ফিরোজ, এ এস আই উজ্জল।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আতাউর

প্রকাশিত : ০৮:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯