হবিগঞ্জ উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামের বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। ২৭ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের ১২ ঘণ্টা পর । নিহতরা হচ্ছে- ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার চাচাতো ভাই তোফাজ্জল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)।
বড়ইউড়ি ইউপি মেম্বার মনিরুজ্জামান মনু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ২৬ আগস্ট (সোমবার) বিকেল থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয় স্বজনের বাড়িসহ আশপাশের এলাকাগুলোতেও তাদের খুঁজে না পাওয়ায় মাইকিং করা হয়। তাতেও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ২৭ আগস্ট (মঙ্গলবার) সকালে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বিজনেস বাংলাদেশ-/এমএ





















