০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

২৭ আগস্ট (মঙ্গলবার) সকালে গাজীপুর কালিয়াকৈর উপজেলার নন্দন পার্ক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শাহ সিমেন্টের মিকচার মেশিনের গাড়ি ও ভ্যানের সংঘর্ষে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- নজরুল (৪০) ও জারজিদ হোসেন (৩৫)। তারা দুজনেই স্থানীয় একটি কারখানার শ্রমিক।

সালনা কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে নন্দন পার্ক এলাকায় টাঙ্গাইলগামী শাহ সিমেন্টের মিকচার মেশিনের গাড়ির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়েছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

প্রকাশিত : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯