০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

নবীনগরে ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জাতীয় শোকসভা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলার গণিশাহ মাজার প্রাঙ্গনে অত্র এলাকার স্থানীয় জনগণ, রাজনৈতিক, সামাজিক, মাদ্রাসা শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান (লাল মিয়া)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.কে.এম মমিনুল হক সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির উত্থান যারা চায়না, তারাই বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করেছে, রাস্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগোচ্ছে, এগিয়ে যাবে। আবেগে নৌকা করলে হবেনা, জাতির পিতার আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে।

নবীনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এ.কে.এম মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জহির উদ্দিন সিদ্দিক টিটো, সালাহউদ্দিন বাবু, দৈনিক যায়যায় কাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক,  বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন, শ্রমিকলীগ নেতা ফোরকান উদ্দিন মৃধা, আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মারুফুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল রোমান, পৌর ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক লিমন প্রমুখ।

আলোচনা সভা শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

নবীনগরে ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জাতীয় শোকসভা

প্রকাশিত : ০৯:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯