খালের ধারে চলতে গিয়ে পায়ের জুতা পড়ে গিয়েছিল একটি শিশুর। তার পক্ষে ঢালে নেমে জুতা তুলে আনা সম্ভব ছিল না। হঠাৎই শিশুটির জুতা উদ্ধারে এগিয়ে আসে একটা হাঁস। অনেক চেষ্টার পর হাঁসটি তার উদ্ধার অভিযানে সফলতাও পায়।পড়ে যাওয়া জুতা তুলে দিচ্ছে হাঁস। আর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়ার পর ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ফিলিপাইনে।
স্থানীয় বাসিন্দা পেশায় নার্স মাইলা আগুইলা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সম্প্রতি তিনি কাজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে ওই শিশুকে বসে থাকতে দেখেন। হঠাৎ ওই শিশুর একটি জুতা পাশের ঢালে পড়ে যাওয়ায় সে রাস্তার ওপর বসে ছিল।
ওই সময় রাস্তার ঢালে ছিল একটি হাঁস। শিশুটির জুতা পড়ে যাওয়া দেখে হাঁসটি এগিয়ে এসে বারবার মুখে করে জুতাটি তোলার চেষ্টা করছিল। কিন্তু যত বারই মুখে তোলে, তত বারই পিছলে পড়ে যাচ্ছিল জুতাটি। অবশেষে এক সময় জুতাটি তুলে শিশুটিকে দেয় হাঁসটি।
রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা আকৃষ্ট করে মাইলাকে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার ভিডিও করেন। আর সেই ভিডিও পোস্ট করেন নিজের ফেসবুকে। আর সেই ভিডিও দেখে হাঁসটির প্রশংসা করছে বিশ্ববাসী।
বিজনেস বাংলাদেশ-/এমএ
























