১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ধর্ষণ থেকে রক্ষা পেতে কোদাল দিয়ে কোপালেন গৃহবধূ

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোটতলি এলাকায় ধর্ষণ থেকে রক্ষা পেতে স্বামীর বোন জামাইকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার বুড়িমারী কামারপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইউসুফ আলী (৩৪) কোটতলী এলাকার আবুল কালামের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। সোমবার সকাল সাড়ে ১১ টায় বাড়িতে একা থাকার সুবাদে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় ইউসুফ আলী। এ সময় ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে গৃহবধূ ঘরে থাকা লোহার রড ও বাইস দিয়ে মাথা ও মুখে কুপিয়ে আহত করেন।

এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূ ও ইউসুফ আলীকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত ইউসুফ আলীকে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ইউসুফ আলী গৃহবধূর স্বামীর সৎ বোনের স্বামী বলে জানা গেছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুশফিকুর সালেহীন বলেন, ইউসুফ আলীর শরীরে মারপিট ও মুখের ডান দিকে ও মাথায় কোপানো হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সুমন কুমার মহন্ত বলেন, ইউসুফ আলীকে গৃহবধূ একাই মারপিট করেছে ও কোপ দিয়েছে। বর্তমানে কেউ থানায় অভিযোগ করেনি। গৃহবধূ পুলিশ হেফাজতে আছেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ধর্ষণ থেকে রক্ষা পেতে কোদাল দিয়ে কোপালেন গৃহবধূ

প্রকাশিত : ০৯:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯