সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন আলোচিত নায়িকা পরীমনি ।
ফেসবুকে তারকারা কাজের খোঁজ-খবরের পাশাপাশি শিল্পীরা প্রকাশ করছেন ব্যক্তিগত নানা বিষয়ও। ফেসবুক পেজে ভক্তদের ‘লাইক’ সংখ্যার ওপর ভিত্তি করে দেখা যায়, এগিয়ে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তার পেজের লাইক সংখ্যা ৮৮ লাখ। এর পরের অবস্খানে আছেন নুসরাত ফারিয়া। ফেসবুক পেজে লাইক সংখ্যা ৭০ লাখ। অভিনয়ের পাশাপাশি তিনিও মুগ্ধতা ছড়াচ্ছেন ফেসবুকেও।
চিত্রনায়িকা অপু বিশ্বাস ২৮ লাখ। শবনম বুবলী আছেন ৪ লাখের ঘরে। এছাড়াও দেখা যায়, কণ্ঠশিল্পী পড়শী ৩০ লাখ, মডেল-অভিনেত্রী নায়লা নাঈমের লাইক সংখ্যা ২৫ লাখ। একই সংখ্যার ঘরে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীমও। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ১৯ লাখ। চিত্রনায়িকা পূর্ণিমা আছেন ১৩ লাখ লাইকের ঘরে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের লাইক সংখ্যা ১১ লাখ। তবে সবাইকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























