০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ, বগি লাইনচ্যুত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আবারও লাইনচ্যুত হয়েছে ট্রেনের বগি। এর ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাইজগাঁও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে সিলেটগামী যাত্রীবাহী জালালাবাদ ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিলেট রেল স্টেশনের ম্যানেজার আতাউর রহমান  জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন ফেঞ্চুগঞ্জ গেছে। উদ্ধার কাজ শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এই পথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি মাইজগাঁও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে পৌঁছালে পিছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরির মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের বর্ণিল প্রস্তুতি সম্পন্ন

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ, বগি লাইনচ্যুত

প্রকাশিত : ০২:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯