০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার রোহিঙ্গাদের ক্যাম্পে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য এনজিও শেডের কার্যালয়ে মজুদ রাখা বিপুল সংখ্যক রাম দা, হাতুড়ি ও করাতসহ উপকরণ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে উখিয়ার মালভিটা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল অভিযান চালায়।

উদ্ধার হওয়া উপকরণগুলোর মধ্যে রয়েছে ১৭ শত রাম দা, ১১ শত হাতুড়ি, ১২ শত হাত করাত, ৪ শত ছোরা, ১২ শত তার কাটার প্লাস ও ২২ শত বেলচা।

সহকারী কমিশনার ফখরুল ইসলাম বলেন, মালভিটা এলাকায় এনজিও শেডের কার্যালয়ে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য দা ও ছোরাসহ বেশ কিছু উপকরণ মজুদ করা হয়েছে- এমন খবরে প্রশাসনের একটি দল অভিযান চালায়।

“এ সময় শেড নামের সংস্থাটির কার্যালয় থেকে রাম দা, হাতুড়ি, হাত করাত, ছোরা, তার কাটা প্লাস, রশি ও বেলচাসহ উপকরণ জব্দ করা হয়। সংস্থাটির সংশ্লিষ্টরা জানিয়েছেন- জব্দ হওয়া এসব উপকরণ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের অর্থায়নে শেড রোহিঙ্গাদের সরবরাহের জন্য মজুদ করেছিল।”

তিনি বলেন, উদ্ধার হওয়া উপকরণগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসনের কার্যালয়ে রাখা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে এসব বিতরণের অনুমোদন রয়েছে কিনা তার অনুকূলে নথিপত্র দেখাতে সংস্থাটির সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

নথিপত্র দেখাতে ব্যর্থ হলে সংস্থাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ফখরুল ইসলাম।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার রোহিঙ্গাদের ক্যাম্পে

প্রকাশিত : ১০:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯