০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

সোমবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজকের পরিবর্তে আগামীকাল সোমবার দেশে ফিরবেন। তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য বর্তমানে লন্ডন অবস্থান করছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতির দেশে ফেরার সময় পরিবর্তন হয়েছে। এখন তিনি ৮ সেপ্টেম্বরের পরিবর্তে ৯ সেপ্টেম্বর (সোমবার) দেশে ফিরবেন।

তিনি আরো বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরবে।

৩১ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিটে আবদুল হামিদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

সোমবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০১:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯