০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ফরিদপুরে কুমার নদে ঐতিহ্যবাহী ভেলাবাইচ অনুষ্ঠিত

ফরিদপুরের কুমার নদে শতবর্ষের ঐতিহ্য ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোমরপুর যুবসংঘের আয়োজনে শুক্রবার বিকালে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পারচর এলাকার কুমার নদে এ ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ভেলাবাইচ দেখতে ফরিদপুর ও আশপাশের এলাকার হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। বাইচটি দেড় কিলোমিটার পানিপথ অতিক্রম করে কোমরপুর দক্ষিণপাড়া কুমার ব্রিজের কাছে গিয়ে শেষ হয়। এবারের ভেলাবাইচে সুসজ্জিত ২০টি ভেলা অংশগ্রহণ করে এবং প্রত্যেক ভেলায় দু’জন মাঝি বৈঠা বেয়ে প্রতিযোগিতায় অংশ নেন। ভেলাবাইচকে কেন্দ্র করে নদের দু’পাড়ে হাজার হাজার দর্শনার্থী জড়ো হয়।

বাইচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ কোমরপুর যুব সংঘের কর্মকর্তা শহিদ মেম্বার, মো. ইমতাজুর রহমান সাইফুল, রানা, শাখাওয়াত, শোয়েব, রোমান, সঞ্জীব মণ্ডল প্রমুখ। পরে ভেলাবাইচে বিজয়ী এবং অংশগ্রহণকারী প্রত্যেকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ফরিদপুরে কুমার নদে ঐতিহ্যবাহী ভেলাবাইচ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯