৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্যপরিষদ।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
পরিবহন ধর্মঘটের কারণে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর জেলায় যাত্রী ও পণ্যবাহী সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ সূত্র জানায়, গণ ও পণ্য পরিবহনের কাগজপত্র হালনাগাদ করার জন্য জরিমানা মওকুফ ও কাগজ যাচাইয়ের নামে হয়রানি বন্ধ করা, বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত দ্বারা জরিমানা বন্ধ ও পুলিশের গাড়ি রিকুইজিশন বন্ধ করা, যান্ত্রিক ত্রুটিযুক্ত ছাড়া অন্য গাড়ি ডাম্পিং স্টেশনে না
পাঠানো, রেকার ভাড়া আদায় না করা, অননুমোদিত গাড়ি চলাচল ও চাঁদাবাজির টোকেন প্রথা বন্ধ করা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত ওয়ে স্কেল পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া, সারা দেশে একই নিয়মে ওয়ে স্কেল চালুর দাবি জানানো হয়। এ ছাড়া মহাসড়ক ও নগর এলাকায় পণ্যবাহী গাড়ি তল্লাশি নামে হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















