১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

তাজিয়া মিছিলে সংঘর্ষ, নিহত ১

সিলেটের ওসমানীনগরে পাঞ্জাখানায় তাজিয়া মিছিল নিয়ে যাওয়ার সময় সংঘর্ষে খালিক মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নিজ করনসী দক্ষিণ পারায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, তাজিয়া মিছিল নিয়ে পাঞ্জাখানায় যাওয়ার পথে একই গ্রামের রশিদ মিয়া ও খালিক মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের সঙ্গে থাকা লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় খালিক মিয়া নিহত হন।

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাজিয়া মিছিলে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত : ০৫:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯