০৩:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নওগাঁ শহরে প্রকাশ্য দিবালোকে বাড়িতে প্রবেশ করে কোহিনুর আক্তার (৪৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডাকাতিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার দুপুরে শহরের পার-নওগাঁ ধোপাপাড়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, নিহত গৃহবধূ ওই মহল্লায় নিজস্ব বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। বুধবার স্বামী ইসরাইল সকাল আনুমানিক ৯টার দিকে শহরের পুরাতন সোনালী ব্যাংক এলাকায় অবস্থিত তার সিলভারের দোকানে চলে যান।

পরে দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে সংবাদ পেয়ে স্বামী ইসরাইল দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় বলেন, প্রাথমিকভাবে ডাকাতিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়া-১ আসনে নিরাপত্তা শঙ্কা: ১৩৫ কেন্দ্রের ৬৬টিই ঝুঁকিপূর্ণ

বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯